পেনড্রাইভ ফরম্যাট হচ্ছে না?
কম্পিউটারে ভাইরাস আক্রমণ করলে অনেক সময় সেই কম্পিউটার থেকে পেনড্রাইভ ফরম্যাট করা যায় না। তখন পেনড্রাইভ ফরম্যাট করতে চাইলে Start থেকে Control Panel-এ গিয়ে Administrative tools-এ দুটি ক্লিক করুন। তারপর Computer Management-এ দুটি ক্লিক। এখন বাঁ পাশ থেকে Disk Management-এ ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভসহ সবগুলো ড্রাইভের তালিকা আসবে। এবার পেনড্রাইভের ওপর মাউস রেখে ডান ক্লিক করে ফরম্যাট করলে পেনড্রাইভ ফরম্যাট হবে। Collect by Webnews..
অনলাইনে অভ্রের ব্যবহার
অভ্র
•
ওয়েবসাইটে একই সঙ্গে বাংলা ও ইংরেজি লেখা দেখার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। ইউনিকোড ব্যবহার করলে একই ফন্টে বিভিন্ন রকম লেখা দেখা যায়। যেমন ধরুন, যখন বিজয় দিয়ে বাংলা লেখা হয়, তখন ফন্ট থাকে SutonnyMJ। ফন্ট SutonnyMJ নির্বাচন করা থাকলে ইংরেজি লেখা যায় না, লিখলে Invalid character দেখায়। আবার ইংরেজি লেখার জন্য Times New Roman ফন্ট নির্বাচন করা হলেতখন বাংলা লেখা যায় না। যদি ইউনিকোড সেটআপ করে ইউনিকোডের মাধ্যমে একই সঙ্গে বাংলা ও ইংরেজি লেখা হয় তবে কোনো সমস্যা হয় না। অভ্র ইউনিকোড ব্যবহার করে ফন্টে Vrinda নির্বাচন করে দিলে একই সঙ্গে একই ফন্টে বাংলা ও ইংরেজি লেখা দেখা যায়।
তবে ইউনিকোড সমর্থিত কোনো সফটওয়্যার বা ওয়েবপেজ অন্য কোনো কম্পিউটারে নিয়ে চালানো হলে, সেই কম্পিউটারে এই ইউনিকোড থাকতে হয়। নয়তো মাঝেমধ্যে উল্টাপাল্টা বর্ণ দেখাবে। আর ডেটাবেইসে ইউনিকোড ব্যবহার করলে Character settings-এ UTF-8 নির্বাচন করে দিতে হয়।
১১ দশমিক ৮ মেগাবাইটের অভ্র ইউনিকোড সফটওয়্যারের হালনাগাদ সংস্করণটি বিনা মূল্যে সরাসরি নামিয়ে (ডাউনলোড) নিতে পারেন http://omicronlab.com/download/setup_avrokeyboard_5.1.0.exe ঠিকানার ওয়েবসাইট থেকে, যার সঙ্গে একটি বাংলা বানান পরীক্ষক সফটওয়্যারও রয়েছে। বহনযোগ্য সংস্করণটি নামিয়ে নিতে পারেন http://omicronlab.com/download/portable_avrokeyboard_5.1.0.exe ঠিকানা থেকে। আর এ সফটওয়্যারটির প্রোগ্রামিং সংকেত (সোর্স কোড) বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) নিতে পারেন https://github.com/omicronlab/Avro-Keyboard/zipball/5.1.0 ঠিকানা থেকে। —মো. আমিনুর রহমান
http://www.omicronlab.com
দুই ক্লিকেই কম্পিউটার চালু
সাধারণত কম্পিউটারের সুইচ চেপে কমিপউটার চালু করি। কিন্তু অনেক সময় দেখা যায় পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়। আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে মাউসে ডবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারি। এর জন্য প্রথম কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ড থেকে Del কি চেপে Bios-এ প্রবেশ করুন। তারপর Power Management Setup নির্বাচন করে Enter চাপুন। এখন Power On my Mouse নির্বাচন করে Enter দিন। Double Click নির্বাচন করে সেভ (F10) করে বেরিয়ে আসুন। এখন মাউসে ডবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারবেন। এই পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য মাদার বোর্ডেও এই পদ্ধতি পাওয়া যেতে পারে।




